মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

লাইসেন্সবিহীন তেল বিক্রির অভিযোগে মহেশখালীতে অভিযান: ৬ প্রতিষ্ঠান সিলগালা, ২টিকে জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

গাজী মোঃ আবু তাহের| মহেশখালী (কক্সবাজার):: কক্সবাজারের মহেশখালী উপজেলায় লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। বুধবার (১৯ আগস্ট) উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ভাসমান বিক্রয়কেন্দ্রসহ মোট ছয়টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়। একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

​অভিযান পরিচালনাকালে মেসার্স ওসাম ট্রেডার্স নামক প্রতিষ্ঠানটিকে সরাসরি তেল বিক্রির কার্যক্রম চালু অবস্থায় পাওয়া যায়। অননুমোদিতভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে এটি সিলগালা করে দেওয়া হয়। এছাড়া রাসেল এন্ড কোম্পানি নামের অপর একটি বন্ধ প্রতিষ্ঠানের মালিক উপস্থিত হলে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

​অভিযানের সময় বাকি চারটি প্রতিষ্ঠানের মালিক বা কর্মচারীদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে কোনো অনুমোদন না থাকায় ও জননিরাপত্তার স্বার্থে ওই চার প্রতিষ্ঠানকেও সিলগালা করে দেওয়া হয়।

​তেল একটি অত্যন্ত দাহ্য পদার্থ হওয়ায় তা সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে অগ্নিনিরাপত্তাসহ নানা আইনি বাধ্যবাধকতা রয়েছে। তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় একাধিক ভাসমান ও অনুমোদনহীন তেল বিক্রয়কেন্দ্র শনাক্ত হওয়ায় স্থানীয় সচেতন মহল নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক নজরদারি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, এ ধরণের অভিযান বিচ্ছিন্নভাবে না চালিয়ে উপজেলার সর্বত্র ধারাবাহিক নজরদারি বজায় রাখা প্রয়োজন, যাতে সিলগালা করা প্রতিষ্ঠানগুলো পুনরায় অবৈধভাবে ব্যবসা পরিচালনা করতে না পারে।

​প্রশাসনের এই কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়ে স্থানীয়রা আশা প্রকাশ করেন, অসাধু উপায়ে লাইসেন্স ছাড়া দাহ্য পদার্থ বিক্রির প্রবণতা বন্ধ করতে প্রশাসন নিয়মিত এমন অভিযান বজায় রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট