মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

মহেশখালীতে প্রধানমন্ত্রী গোল্ডকাপ সফল করতে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনে সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

গাজী মোহাম্মদ আবু তাহের| মহেশখালী, কক্সবাজার:: প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সফল করা এবং স্থানীয় পর্যায়ে নতুন প্রতিভা বিকাশের লক্ষ্যে মহেশখালীতে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে মহেশখালী উপজেলার শিক্ষক ও ক্রীড়া সংগঠকদের সাথে মতবিনিময় শেষে এসব সামগ্রী বিতরণ করেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।

​অনুষ্ঠানে এমপি ফরিদ প্রত্যন্ত ও উপকূলীয় অঞ্চলের তরুণ-তরুণীদের নিয়মিত খেলার মাঠে ধরে রাখা এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে ক্রীড়া সামগ্রীর প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, খেলাধুলা শারীরিক সক্ষমতা ও মানসিক বিকাশ ঘটিয়ে শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলী গড়ে তোলে, যা তরুণদের মাদক ও অন্যান্য সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে।

​স্থানীয় ক্রীড়া অনুরাগী ও শিক্ষকরা জানান, এই উদ্যোগ প্রধানমন্ত্রী গোল্ডকাপ ঘিরে মাঠপর্যায়ে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। তবে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তনের জন্য নিয়মিত অনুশীলন, মাঠ সংস্কার ও পর্যায়ক্রমিক প্রশিক্ষণের ব্যবস্থা অব্যাহত রাখা জরুরি। সংসদ সদস্য আশ্বাস প্রদান করেন যে, উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও পর্যায়ক্রমে এই সামগ্রী বিতরণ কার্যক্রম চালু থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট