
সরওয়ার কামাল, মহেশখালী:: মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন হোয়ানক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির নেতৃবৃন্দ।
গত ২৮ই আগস্ট অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির নবগঠিত সভাপতি মোঃ আবু হানিফ, সদস্য সচিব ও প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, অভিভাবক সদস্য ও হোয়ানক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সেলিম উল্লাহ সিকদার এবং শিক্ষক প্রতিনিধি মোঃ রাহামত উল্লাহ।
সাক্ষাৎকালে স্থানীয় সংসদ সদস্যের সাথে বিদ্যালয়ের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মান বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পর্যালোচনা করেন এবং ভবিষ্যতে শিক্ষার্থীরা যাতে আরও উন্নত ও ভালো ফলাফল অর্জন করতে পারে, সে লক্ষ্যে উপস্থিত পরিচালনা কমিটি ও শিক্ষকদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।