মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

উখিয়া থানা পুলিশের অভিযানে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

এম. এ. রহমান সীমান্ত:: কক্সবাজারের উখিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ৬ টার দিকে উখিয়া থানার ৫নং পালংখালী ইউনিয়নের মরাগাছতলা রোহিঙ্গা মার্কেটের সামনে, কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পশ্চিম পাশে এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায় উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান মজুমদারের নেতৃত্বে এসআই মিজানুর রহমান ও পুলিশের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় মহাসড়কের পাশে একটি সন্দেহভাজন সাদা প্লাস্টিকের বস্তা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ সদস্যরা বস্তাটি তল্লাশি করে ২০টি কার্ড কৌশলে লুকানো মোট ২,০০,০০০ (দুই লক্ষ) পিস ইয়াবা উদ্ধার করেন।

পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকের এই বড় চালানটি ফেলে রেখেই অজ্ঞাতনামা মাদক কারবারি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো আইন অনুযায়ী জব্দ করা হয়েছে। এই চালানের সাথে জড়িত পলাতক আসামিকে শনাক্ত এবং গ্রেফতারের জন্য পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট