মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

মহেশখালীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

সরওয়ার কামাল, মহেশখালী:: মহেশখালীতে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব শ্রী শ্রী জন্মাষ্টমী। এ উপলক্ষে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ মহেশখালী উপজেলা শাখার উদ্যোগে ৪ঠা সেপ্টেম্বর বিকাল ৩টায় শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ মহেশখালী উপজেলা শাখার সভাপতি শ্রী আশীষ চন্দ্র দে এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শ্রী রাজু মোহন দে এর পরিচালনায় মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। বিশেষ অতিথি ছিলেন- মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুবকর ছিদ্দিক, মহেশখালী থানার ওসি তদন্ত প্রতুল কুমার শীল, ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা বাঁশি, মহেশখালী উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক কায়সার হামিদ মনির, মহেশখালী উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ শাহাব উদ্দিন, মহেশখালী উপজেলা বিএনপি সৌদি আরব শাখা সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল কাদের, সমাজ সেবক শফি আলম শফি, মাষ্টার দীলিপ কুমার দাশ, হোয়ানক পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজ গোপাল ঘোষ, মহেশখালী উপজেলা সাবেক স্বাস্থ্য পরিদর্শক কমল কৃষ্ণ ঘোষ, মাষ্টার তপন কান্তি দে, সাবেক কাউন্সিলর রতন কান্তি দে, ছোট মহেশখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার সুজন কান্তি দে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “বাংলাদেশ সম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমাদের হাজার বছরের অসাম্প্রদায়িক চেতনাকে বজায় রেখে মহেশখালী উপজেলার সার্বিক উন্নয়ন ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান এবং এলাকার শান্তি-শৃঙ্খলার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে। ঢাক-ঢোল ও নানা রঙের বাদ্যযন্ত্রের তালে তালে ভক্তবৃন্দের পদচারণায় পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সুধীজন এবং সর্বস্তরের হাজারো সনাতন ধর্মাবলম্বী ভক্ত উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট