মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

মহেশখালী হোয়ানকে শিল্পী রানী শীল হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

সরওয়ার কামাল, মহেশখালী:: হোয়ানক কালাগাজীর পাড়ায় অজ্ঞাত ব্যক্তির ছুরিকাঘাতে গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় জড়িত খুনিকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে হোয়ানক কালাগাজির পাড়া বাজারের ব্যবসায়ী রবিন্দ্র শীলের বাড়িতে এক অজ্ঞাত ব্যক্তি প্রবেশ করে তাঁর স্ত্রী শিল্পী রানী সুশীলকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে চকরিয়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার(৮সেপ্টেম্বর) এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের লোকজনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন নিরীহ নারীকে এভাবে নৃশংসভাবে হত্যার ঘটনায় এলাকাবাসী গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সেজন্য এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট