মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাচিং মারমা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি:: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক সাচিং মারমা। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন।

সাচিং মারমা বলেন, “দীর্ঘদিন ধরে আপনাদের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আমার বাবা প্রয়াত থোয়াইঅংগ্য মারমার দেখানো পথে সততা, ন্যায় ও স্বচ্ছতাকে ধারণ করে মানুষের জন্য কাজ করতে চাই। বাঙ্গালহালিয়া ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে আগামী দিনের ইউনিয়ন পরিষদের কান্ডারি হতে চাই।”

তিনি আরও বলেন, “চেয়ারম্যানের পদকে আমি ক্ষমতা হিসেবে নয়, মানুষের সেবা করার দায়িত্ব হিসেবে দেখতে চাই। দল-মত ও সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে ইউনিয়নের সব মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই।”

স্থানীয়ভাবে জানা গেছে, সাচিং মারমা দীর্ঘদিন আইডিএফে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। পাশাপাশি তিনি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এবং বর্তমানে রাজস্থলী উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাচিং মারমার পিতা প্রয়াত থোয়াইঅংগ্য মারমা। তাঁর বাড়ি বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলা বিহারপাড়া এলাকায়।

এলাকার সচেতন নাগরিকদের মতে, দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা ও রাজনৈতিক-সামাজিক সম্পৃক্ততার কারণে সাচিং মারমা চেয়ারম্যান পদে একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। তবে শেষ পর্যন্ত প্রার্থী নির্বাচন ও ভোটারদের সমর্থনই তাঁর অবস্থান নির্ধারণ করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট