মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

নাইক্ষ্যংছড়িতে এক দিনের সফরে আজ আসছেন প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু এমপি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি:: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি সালাউদ্দিন টুকু এমপি এক দিনের সফরে আজ নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিদর্শনে আসছেন।

সফর সম্পর্কে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এনামুল হাসান সাংবাদিকদের জানান, সড়কপথে সকাল ১১টায় তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার দক্ষিণ বিছামারা এলাকার গয়াল ফার্ম পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে সেখানে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। এ সময় তিনি উপস্থিত খামারি, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন।

প্রতিমন্ত্রীর এ সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী এবং খামার-সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সফর সফল করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট