মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের মৃত্যু, অপরদিকে ইয়াবাসহ আটক ১

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে সাইফুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি যুবক প্রাণ হারিয়েছেন। একই দিনে উপজেলার পৃথক দুটি স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে রুহুল আমিন নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে এবং মালিকবিহীন অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি সীমান্ত এলাকায় হেঁটে যাওয়ার সময় আকস্মিক মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাইফুল ইসলাম গুরুতর আহত হলে দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করা হয়, তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

​এদিকে উপজেলার বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে রুহুল আমিন নামের এক ব্যক্তিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২১৫ পিস ইয়াবা, ১০ পুরিয়া গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়।

​অন্য একটি অভিযানে ঘুমধুম সীমান্তে ৩৪ বিজিবির সদস্যরা মালিকবিহীন অবস্থায় ২০ হাজার পিস ইয়াবাবড়ির একটি চালান জব্দ করতে সক্ষম হন। বিজিবি জানায়, সীমান্ত দিয়ে সব ধরনের মাদক ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তাদের কঠোর নজরদারি এবং টহল জোরদার রয়েছে।

​আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এসব পৃথক ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট