মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

উখিয়ার বালুখালীতে পরকীয়া জড়াতে গিয়ে ধরা পড়লেন মিস্ত্রি, স্ত্রীকে মারধরের অভিযোগ! 

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়ার বালুখালী কাস্টমস তেলিপাড়া এলাকায় এক প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার সময় হাতেনাতে ধরা পড়েছেন ফরিদ মিস্ত্রি নামে এক ব্যক্তি। এ ঘটনাকে কেন্দ্র করে নিজের স্ত্রীকে নির্মমভাবে মারধর করারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, উখিয়ার ঘাট কাস্টমস তেলিপাড়া এলাকার বাসিন্দা মৌলভী নুর মোহাম্মদের স্ত্রী রোজিনা আক্তারের সাথে ফরিদ মিস্ত্রি দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমে লিপ্ত ছিলেন। এর আগেও একাধিকবার স্থানীয় জনতার হাতে তারা আপত্তিকর অবস্থায় ধরা পড়েছিলেন। সে সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সামাজিকভাবে বিষয়টি সমাধান করে দিলেও তাদের অনৈতিক সম্পর্ক বজায় থাকে।

​সর্বশেষ গত আবারও অনৈতিক সম্পর্কে লিপ্ত থাকা অবস্থায় ফরিদ মিস্ত্রি তার নিজের স্ত্রী ও শ্যালকদের হাতে ধরা পড়েন।

​এদিকে ফরিদ মিস্ত্রির স্ত্রী খালেদা বেগম ও তার বড় ভাই রহিম জানান, স্বামী ফরিদ মিস্ত্রিকে এই অনৈতিক পথ থেকে বাধা দিতে গেলে ক্ষিপ্ত হয়ে খালেদা বেগমকে নির্মমভাবে মারধর করা হয়। মারধরের কারণে খালেদা বেগমের শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে বড় ভাই রহিম ও আমিনসহ স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।

​এলাকায় বারবার ঘটে যাওয়া এমন অনৈতিক কর্মকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সুশীল সমাজ ও সচেতন মহল। তারা সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং এই ঘটনার সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট