বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শান্তিনির্মাণ ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল প্রত্যাশা ফাউন্ডেশন মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন

শান্তিনির্মাণ ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল প্রত্যাশা ফাউন্ডেশন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

বার্তা পরিবেশক:: ​আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে টেকনাফে আয়োজিত Peace & Social Cohesion Conference-এ শান্তিনির্মাণ ও সামাজিক সংহতি প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্য ‘প্রত্যাশা ফাউন্ডেশন’-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

​২৩ সেপ্টেম্বর টেকনাফ শিল্পকলা একাডেমি কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে মোট ১৫টি যুব নেতৃত্বাধীন সংগঠনকে এ সম্মাননা দেওয়া হয়। “Youth-Led Peacebuilding and Social Cohesion Initiatives in Bangladesh and Myanmar” প্রকল্পের আওতায় ActionAid Bangladesh-এর সহযোগিতায় স্থানীয় সংস্থা SHED এই সম্মেলনের আয়োজন করে।

​অনুষ্ঠানে প্রত্যাশা ফাউন্ডেশনের পরিচালক জানে আলম সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। এ সময় সংস্থার স্বেচ্ছাসেবক মোহাম্মদ আরফাত আলম উপস্থিত ছিলেন।

​বিগত সাত বছর ধরে কক্সবাজারের স্থানীয় তরুণদের নেতৃত্বে শান্তি, সামাজিক সংহতি ও সম্প্রীতি জোরদারে নানা কমিউনিটি-ভিত্তিক কার্যক্রম পরিচালনা করে আসছে প্রত্যাশা ফাউন্ডেশন। তরুণদের সক্রিয় অংশগ্রহণ, সংলাপ ও সৃজনশীল উদ্যোগের মাধ্যমে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সংগঠনটি কাজ করে যাচ্ছে। বিশেষ করে স্থানীয় তরুণদের নেতৃত্ব বিকাশ এবং বিভিন্ন কমিউনিটির মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে সংস্থাটির ভূমিকা প্রশংসিত হয়েছে।

​দিনব্যাপী এই সম্মেলনে প্যানেল আলোচনা, Collective Peace Action Plan স্বাক্ষর, যুবদের শান্তির বার্তা ও আলোকচিত্র প্রদর্শনী এবং ক্যাম্প ও হোস্ট কমিউনিটির তরুণদের যৌথ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

​সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে প্রত্যাশা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, এই স্বীকৃতি তরুণদের নেতৃত্বে আরও অর্থবহ ও অন্তর্ভুক্তিমূলক শান্তিনির্মাণ উদ্যোগ বাস্তবায়নে তাদের প্রেরণা দেবে। ভবিষ্যতে সকল পক্ষকে সঙ্গে নিয়ে সম্প্রীতি ও সহাবস্থানের সংস্কৃতি জোরদারে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট