মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল গুলিসহ আটক-১

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

এম. এ. রহমান সীমান্ত:: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ আরসার এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব সুত্রে জানা যায়, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (০৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২:২০ ঘটিকায় কক্সবাজার জেলার উখিয়া থানাধীন ১১নং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প এলাকার মরাগাছতলা সাকিনস্থ মাল্টিপারপাস কমিউনিটি এন্ড সার্ভিস সেন্টার (সাবেক আশ্রয়কেন্দ্র) এর সামনে রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে মোহাম্মদ জহির (১৯)’কে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিকে উপস্থিত সাক্ষীদের সম্মুখে দেহতল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জহির উখিয়ার ময়নারঘোনা ১২নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-০২ এর বাসিন্দা।

আটককৃত ব্যক্তি মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসার সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে ক্যাম্পের অভ্যন্তরে অস্ত্র বহন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাব মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। সীমান্তবর্তী কক্সবাজার অঞ্চলে সক্রিয় মাদক সিন্ডিকেট নির্মূলে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অবৈধ অস্ত্র বহনের অপরাধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট