মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

মহেশখালীতে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

সরওয়ার কামাল, মহেশখালী:: কক্সবাজারের মহেশখালী উপজেলায় পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে মো. রাকিব (৭) ও হাসান রেজা (৮) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ও সন্ধ্যায় উপজেলার মাতারবাড়ী ও কুতুবজোম ইউনিয়নে এসব হৃদয়বিদারক ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ রাজঘাট ওলাঘোনা এলাকায় বাড়ির পাশের খালে ডুবে মারা যায় নুর হোছাইনের ছেলে রাকিব। বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করার সময় হঠাৎ নিখোঁজ হয় সে। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাকে খালে ভাসমান অবস্থায় উদ্ধার করেন। দ্রুত তাকে নতুন বাজার ডিজিটাল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রাকিব তার পরিবারের একমাত্র সন্তান বলে জানা গেছে।

​অন্য এক ঘটনায় কুতুবজোম ইউনিয়নের লাল মোহাম্মদ সিকদারপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে হাসান রেজা নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। হাসান স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। বিকেল ৪টার দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত সে পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

​দুই শিশুর এমন অকাল ও আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এই হৃদয়বিদারক ঘটনার পর স্থানীয়রা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং বাড়ির আশপাশের জলাশয় ও পুকুরে শিশুদের চলাচলের ক্ষেত্রে অভিভাবকদের আরও বেশি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট