মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

কুতুবজোমে অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে মাঠে মহেশখালী উপজেলা প্রশাসন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২২৫ বার পড়া হয়েছে

সরওয়ার কামাল, মহেশখালী:: টানা অতিবৃষ্টির কারণে কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় হাজারো বাসিন্দা। এই জনদুর্ভোগ লাঘবে তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে মহেশখালী উপজেলা প্রশাসন। আজ ৭ই জুলাই দুপুরে উপজেলা প্রশাসনের একটি বিশেষ টিম কুতুবজোম ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্থ ও প্লাবিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং ড্রেনেজ ব্যবস্থা সচল করে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন করেন।

​এই উদ্ধার ও পানি নিষ্কাশন কার্যক্রমে সশরীরে উপস্থিত থেকে নেতৃত্ব দেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম। প্রশাসনের এই তড়িৎ উদ্যোগে তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রত দাশ, কুতুবজোম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, সংশ্লিষ্ট ইউপি সদস্যবৃন্দ এবং ইউপি সচিবসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ।

​স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিনের টানা বর্ষণে কুতুবজোম ইউনিয়নের নিচু এলাকাগুলো তলিয়ে গিয়ে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছিল। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় রান্নাবান্নাসহ স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসনের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং যেখানে পানি আটকে ছিল, সেখানে প্রতিবন্ধকতা দূর করে পানি চলাচলের রাস্তা সুগম করে দেয়। কয়েক ঘণ্টার নিরলস প্রচেষ্টায় পানি নামতে শুরু করলে স্থানীয় মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।

​দুর্যোগ মুহূর্তে প্রশাসনের এমন দ্রুত ও মানবিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন কুতুবজোম ইউনিয়নের সর্বস্তরের জনগণ। এই বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম জানান, জনসাধারণের যেকোনো দুর্যোগে প্রশাসন সবসময় পাশে আছে। কুতুবজোমে অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতার খবর পাওয়ামাত্রই তারা টিম নিয়ে মাঠে নেমেছেন এবং পানি নিষ্কাশনের সব বাধা দূর করেছেন। বর্ষা মৌসুমে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট