মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

অতিবর্ষণে প্লাবিত মাতারবাড়ীর ষাইটপাড়া ও সাইরার ডেইলে মহেশখালী উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

সরওয়ার কামাল, মহেশখালী:: কক্সবাজারের মহেশখালী উপজেলায় অতিবর্ষণের ফলে প্লাবিত মাতারবাড়ী ইউনিয়নের ষাইটপাড়া ও সাইরার ডেইলসহ বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত অসহায় ও দুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে মহেশখালী উপজেলা প্রশাসন। আজ ৮ই জুলাই দুপুরে প্লাবিত এলাকায় সশরীরে উপস্থিত হয়ে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

​ত্রাণ বিতরণ কার্যক্রমে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম অসহায় ও দুর্গত পরিবারের মানুষের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

​ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ এবং মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিছবাহ উদ্দিন মজীদি সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারের নির্দেশনা অনুযায়ী এই ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম আগামীতেও চলমান থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট