শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালী: সম্ভাবনার দ্বীপ থেকে কৌশলগত অর্থনৈতিক হাবে উত্তরণের গল্প উন্নয়নের মহাযজ্ঞে কতটা বদলেছে মানুষের জীবন? মহেশখালীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত উদীয়মান প্রতিভা ইয়াসার আহমদ জীমের অকাল প্রয়াণে মহেশখালীজুড়ে শোক;  দুর্ঘটনার কারণ অনুসন্ধানের দাবি! মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুঃ পরিবারের দাবি পিটিয়ে হত্যা,তদন্তে পুলিশ! উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শিশু অপহরণ: আরও তিনজন গ্রেপ্তার উখিয়ায় র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক শিক্ষার্থীদের পাশে পুলিশ: নেতিবাচক ধারণা ভাঙতে কক্সবাজারে পুলিশ সুপারের ব্যতিক্রমী উদ্যোগ! প্রতিশ্রুতি মিলেছে,মূল্য মেলেনি, মন্ত্রী-এমপির আশ্বাসের পরও বাড়েনি লবণের দাম, সংকটে হাজারো প্রান্তিক চাষী! মানবিকতার আড়ালে স্বার্থের বাণিজ্য: দুর্যোগ আর অসহায়ত্বকে পুঁজি করার উৎসব! অনলাইন শপ Optiluxbd-এর প্রতারণা: লটারিতে জেতা বাইক ১ বছরেও পাননি রোহিঙ্গা যুবক একারাম

মহেশখালীতে পুলিশের ওপর হামলা: সাবেক ইউপি চেয়ারম্যান শফিউলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী (কক্সবাজার):: কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে পুলিশের ওপর হামলা চালিয়ে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এই অভিযোগে বিএনপি নেতা ও কুতুবজোম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৌলভী শফিউল আলমকে প্রধান আসামি করে ১৬ জনের নাম উল্লেখ এবং আরও ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মহেশখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বটতলী বাজার ও আশপাশের এলাকায় পুলিশি নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

​মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১১ জুলাই ২০২৬ তারিখ রাত সাড়ে ৮টার দিকে মহেশখালী থানার পুলিশের একটি দল বিশেষ অভিযানের অংশ হিসেবে কুতুবজোম ইউনিয়নের বটতলী বাজারে অভিযান পরিচালনা করে। বাজারের একটি দোকান থেকে ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামি মো. আবুল কাশেমকে গ্রেপ্তার করার পর তিনি চিৎকার শুরু করেন। এ সময় তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পুলিশের অভিযোগ, সাবেক চেয়ারম্যান মৌলভী শফিউল আলমের নেতৃত্বে একদল লোক এসে পুলিশের সরকারি কাজে বাধা দেন এবং একপর্যায়ে পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালান। হামলায় কনস্টেবল তানভীর হোসেন আহত হন এবং এই হট্টগোলের সুযোগ নিয়ে গ্রেপ্তারকৃত আসামি আবুল কাশেমকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযানে অংশ নেওয়া সদস্যদের উদ্ধার করে এবং আহত কনস্টেবলকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়।

​এই ঘটনার পরদিন ১২ জুলাই ২০২৬ তারিখে মহেশখালী থানার পিএসআই (নিরস্ত্র) মোহাম্মদ ইকবাল বাদী হয়ে থানায় মামলাটি রুজু করেন। মামলায় বাংলাদেশ দণ্ডবিধির ১৪৩, ১৮৬, ২২৪, ২২৫, ৩৩২, ৩০৭ ও ৩৫৩ ধারায় সরকারি দায়িত্ব পালনে বাধা, পুলিশ সদস্যের ওপর হামলা এবং আসামি ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে। মামলায় মৌলভী শফিউল আলম ও ছিনতাই হওয়া আসামি মো. আবুল কাশেম ছাড়াও মঈনউদ্দিন গাদ্দাফি, ইমরান সানজু, মোহাম্মদ জাফর, মোহাম্মদ সোলতান, মো. আরিফ উল্লাহ, আবদুল আলম, নেছার উদ্দিন, মোহাম্মদ হেলাল, তাহসির ইসলাম তুষার, মো. আবصار, মো. বাবুল, আলম মাঝি, সৈয়দুল হক ও খোকন দে-সহ ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।

​মামলার বাদী পিএসআই মোহাম্মদ ইকবাল জানান, ঘটনার পর পুলিশের তাৎক্ষণিক অভিযানে ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মূল আসামিসহ বাকিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে। তদন্তের স্বার্থে ঘটনাস্থলের ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও অন্যান্য আলামত সংগ্রহের কাজ চলছে। এদিকে মামলায় আনা অভিযোগের বিষয়ে সাবেক চেয়ারম্যান মৌলভী শফিউল আলম কিংবা অন্য কোনো আসামির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। মহেশখালী থানা পুলিশ জানিয়েছে, সরকারি দায়িত্ব পালনে বাধা এবং পুলিশের ওপর হামলার মতো অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট