মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

মহেশখালীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে সিপিপি টিম লিডারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

সরওয়ার কামাল, মহেশখালী:: ​মহেশখালীতে উপজেলা প্রশাসন ও সিপিপি নেতৃত্বের মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ ও সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​২২ জুলাই সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সিপিপি মহেশখালী উপজেলার টিম লিডার ও মহেশখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকতার কামাল চৌধুরীর নেতৃত্বে সিপিপির একটি প্রতিনিধি দল মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ ইমরান মাহমুদ ডালিম এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

​অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপকূলীয় দ্বীপ মহেশখালীর দুর্যোগ ঝুঁকি হ্রাস, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি এবং স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবকদের সার্বিক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় দুর্যোগকালীন সময়ে দ্রুত উদ্ধারকাজ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিপিপির কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার।

​উক্ত সৌজন্য সাক্ষাৎ ও আলোচনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিপি কক্সবাজারের উপপরিচালক হাফিজুর রহমানসহ মহেশখালী উপজেলার সর্বস্তরের প্রতিটি ইউনিয়ন ও ইউনিটের দায়িত্বপ্রাপ্ত সিপিপি টিম লিডারবৃন্দ। সভায় উপস্থিত প্রতিনিধিরা দুর্যোগ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট