মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

মহেশখালী উপজেলা প্রশাসনের নাম-ছবি ব্যবহারে প্রতারণা: সতর্কবার্তা জারি, থানায় লিখিত অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

গাজী মোহাম্মদ আবু তাহের|স্টাফ রিপোর্টার, মহেশখালী (কক্সবাজার):: কক্সবাজারের মহেশখালীতে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিমের নাম, পদবি এবং হোয়াটসঅ্যাপ প্রোফাইল ছবি ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ ও অবৈধ সুবিধা দাবি করার একটি প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। চক্রটি ০১৩৩৬৬৬৮৫১৭ সহ বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ইউএনওর ছবি ব্যবহার করে নিজেদের পরিচয় বিশ্বাসযোগ্য করার চেষ্টা করছে। এ ধরনের প্রতারণার ফাঁদ থেকে সতর্ক থাকতে মহেশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে বিশেষভাবে সচেতন করা হয়েছে।

​সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবি দেখেই কারও পরিচয় নিশ্চিত হওয়ার সুযোগ নেই। সরকারি কর্মকর্তা বা প্রশাসনের প্রতিনিধি পরিচয়ে কেউ যদি ফোন বা মেসেজে টাকা, ব্যাংক হিসাবের তথ্য কিংবা মোবাইল ব্যাংকিং সুবিধা দাবি করে, তবে কোনো অবস্থাতেই যাচাই ছাড়া লেনদেন করা যাবে না। সন্দেহ হলে সরাসরি সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

​প্রতারণার এই ঘটনার রহস্য উন্মোচন এবং জড়িত চক্রটিকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ইতোমধ্যে মহেশখালী থানাকে বিস্তারিত অবহিত করা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।

​প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে রক্ষা পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা সবচেয়ে বড় ভূমিকা পালন করে। অচেনা নম্বর থেকে সরকারি কর্মকর্তার পরিচয়ে ফোন এলে আতঙ্কিত না হয়ে সচেতন থাকা, যেকোনো আর্থিক দাবি এড়িয়ে চলা এবং প্রয়োজনে প্রতারকদের মোবাইল নম্বর, কথোপকথনের সময় কিংবা স্ক্রিনশট নিকটস্থ থানা বা আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে প্রশাসন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট