মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

মহেশখালী-কুতুবদিয়ার উন্নয়নে নতুন আশা: মন্ত্রী-এমপি বৈঠকে গুরুত্ব পেল সড়ক অবকাঠামো

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

গাজী মোহাম্মদ আবু তাহের, নিজস্ব প্রতিবেদক, মহেশখালী (কক্সবাজার):: দ্বীপাঞ্চল মহেশখালী ও কুতুবদিয়ার গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে আরও গতিশীল করার প্রত্যাশা জোরালো হয়েছে। এলাকার যোগাযোগব্যবস্থা সহজ করা এবং প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের সুফল পৌঁছে দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।

​গত সোমবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খানের অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে এমপি আলমগীর ফরিদ তাঁর নির্বাচনী এলাকা মহেশখালী ও কুতুবদিয়া উপজেলার সার্বিক উন্নয়ন চিত্র, বিশেষ করে গ্রামীণ অবকাঠামোর প্রয়োজনীয়তা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন।

​ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ এই দুই দ্বীপাঞ্চলের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত জরুরি। তবে প্রত্যন্ত ইউনিয়ন ও গ্রামীণ জনপদে টেকসই রাস্তা, সেতু ও কালভার্ট নির্মাণ এখনো স্থানীয় জনগণের অন্যতম প্রধান দাবি। এসব বাস্তবতার আলোকে বৈঠকে গ্রামীণ সড়ক সংস্কার, নতুন রাস্তা ও ব্রিজ-কালভার্ট নির্মাণ এবং যোগাযোগ অবকাঠামো শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

​দ্বীপাঞ্চলে বর্ষা, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে বিশেষ স্থায়িত্বের প্রয়োজন হয়। তাই নতুন প্রকল্প গ্রহণের পাশাপাশি বিদ্যমান অবকাঠামোর টেকসই রক্ষাণাবেক্ষণের ওপরও জোর দেওয়া হচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে মূল উপজেলার সঙ্গে প্রত্যন্ত অঞ্চলের সংযোগ আরও কার্যকর হবে, যা স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

​সাক্ষাৎ শেষে এমপি আলমগীর ফরিদ আশা প্রকাশ করে বলেন, মহেশখালী ও কুতুবদিয়ার মানুষের জীবনমান উন্নয়নে অবকাঠামো খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। প্রয়োজনীয় উদ্যোগ দ্রুত বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসবে এবং অচিরেই নতুন রূপে সাজবে দ্বীপ কুতুবদিয়া ও মহেশখালী। এখন স্থানীয়দের মূল প্রত্যাশা—আলোচনায় উঠে আসা প্রকল্পগুলোর দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে মাঠপর্যায়ে মানসম্মত বাস্তবায়ন নিশ্চিত করা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট