মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

উখিয়ায় আড়াই মাসেও মেলেনি অপহৃত স্কুলছাত্র আরবিতের সন্ধান: স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: ​কক্সবাজারের উখিয়ায় রাজাপালং আবুল কাশেম নুর জাহান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মছুদ মোহাম্মদ আরবিত নিখোঁজ হওয়ার আড়াই মাসেরও বেশি সময় পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। সন্তানকে ফিরে পাওয়ার আকুল আকুতি জানিয়ে এবং ঘটনার সঠিক তদন্তের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী, কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার।

​কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের জাফরপল্লান পাড়ার বাসিন্দা আফাজ উদ্দিনের ছেলে মছুদ মোহাম্মদ আরবিত গত ১৫ জুন দুপুরে কোটবাজার এলাকা থেকে নিখোঁজ হয়। অভিযোগ রয়েছে, প্রলোভন দেখিয়ে তাকে একটি সিএনজি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগীর মা কাজল আকতার বাদী হয়ে উখিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ ইব্রাহিম আত্মগোপনে থাকলেও ২ নম্বর আসামি সেলিম উদ্দিন বর্তমানে কারাগারে রয়েছেন।

​পরিবারের অভিযোগ, ১ নম্বর আসামি মোহাম্মদ ইব্রাহিম নিখোঁজ হওয়ার আগে আরবিতকে আইফোন ও টাকাপয়সাসহ নানা উপহার দিয়ে নিজের বাড়িতে নিয়ে যেত এবং হিজড়া দলে ভেড়ানোর চেষ্টা করত। সমকামী হিসেবে পরিচিত ওই আসামির বিষয়ে পূর্বে স্থানীয়ভাবে শালিস-বিচারও হয়েছিল। স্বজনদের আশঙ্কা, কোনো আন্তর্জাতিক বা আন্তঃসীমান্ত মানবপাচার এবং সংঘবদ্ধ অপরাধচক্রের মাধ্যমে কিশোরটিকে পাচার করা হয়ে থাকতে পারে।

​দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিখোঁজ ছাত্রের উদ্ধার ও প্রধান আসামিকে গ্রেপ্তার না করায় তদন্ত কর্মকর্তার কার্যক্রম নিয়ে চরম হতাশা প্রকাশ করেছে পরিবার। সন্দেহভাজনদের মোবাইল কল ডিটেইল রেকর্ড (সিডিআর), সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রযুক্তিগত সহায়তায় দ্রুত তদন্ত জোরদার করার দাবি জানিয়েছেন তারা। আদরের সন্তানকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত পিতামাতার এখন একটাই আকুতি—যেকোনো মূল্যে তাদের সন্তানকে যেন জীবিত ও নিরাপদ অবস্থায় ফিরিয়ে আনা হয়। তবে মামলায় আনীত অভিযোগসমূহ বর্তমানে তদন্তাধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট