মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

➤প্রতীকি ছবি

গাজী মোহাম্মদ আবু তাহের, নিজস্ব প্রতিবেদক (মহেশখালী, কক্সবাজার):: কক্সবাজারের মহেশখালীতে বিয়ের মাত্র তিন মাসের মাথায় চাঁদ মনি (১৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। যৌতুকের দাবিতে তাকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে।

​নিহত চাঁদ মনি মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা গ্রামের ওসমান ও রহিমা দম্পতির মেয়ে। পারিবারিক সূত্র জানায়, মহেশখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গোরকঘাটা চরপাড়া এলাকার মৃত হামিদের ছেলে শাহিন আলমের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে তারা পালিয়ে বিয়ে করেছিলেন। পরিবারের দাবি, বিয়ের পর থেকেই যৌতুকসহ নানা পারিবারিক বিষয়ে চাঁদ মনির ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হতো। স্বজনদের অভিযোগ, এটি কোনো স্বাভাবিক মৃত্যু বা আত্মহত্যা নয়; তাকে পরিকল্পিতভাবে গলা টিপে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি জানিয়েছেন।

​খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সোলতান জানান, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

​বিয়ের অল্প সময়ের মধ্যেই এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নানা গুঞ্জন ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। ঘটনার মূল রহস্য উদঘাটনে সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্তের প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ময়নাতদন্তের রিপোর্ট এলেই এটি হত্যা নাকি আত্মহত্যা—তা স্পষ্ট হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট