মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে মাইন বিস্ফোরণে যুবক গুরুতর আহত

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২১৫ বার পড়া হয়েছে

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ভালুকিয়া এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৪ জুন ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর হাতুরানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ভালুকিয়ার একটি কলা বাগানে কাজ করার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

জানা গেছে, আন্তর্জাতিক সীমান্তের ৪১ নম্বর পিলার এলাকার উত্তর-পশ্চিমে এবং হাতুরানী বিওপি থেকে প্রায় আড়াই কিলোমিটার দক্ষিণে, পাকা সড়ক থেকে প্রায় ৩০০ মিটার ভেতরে মাইনটি বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত হন মো. শফি আলম (৩০)। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজু আমতলি গ্রামের বাসিন্দা এবং মো. হালু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিস্ফোরণের পর স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে একটি ডাম্পার গাড়িযোগে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। তার শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

উল্লেখ্য, একই এলাকার সীমান্তবর্তী অঞ্চলে গত ২৪ মে ২০২৬ তারিখে দুটি পৃথক ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় তিনজন স্থানীয় আদিবাসী নিহত হন। এক মাসের ব্যবধানে আবারও মাইন বিস্ফোরণের ঘটনা ঘটায় সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। পাশাপাশি সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় সাধারণ মানুষকে সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট