মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

বান্দরবানে (অনূর্ধ্ব-১৫) সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে

মুহাম্মদ আলী, বান্দরবান প্রতিনিধি:: বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় জেলা ক্রীড়া অফিস, বান্দরবানের আয়োজনে অনূর্ধ্ব-১৫ বছর বয়সী খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।

জেলার বিভিন্ন এলাকার ৪০ জন ক্রীড়া শিক্ষার্থী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে তরুণ খেলোয়াড়দের সাঁতার দক্ষতা উন্নয়ন, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং ক্রীড়াক্ষেত্রে আগ্রহ তৈরির লক্ষ্যে এ আয়োজন করা হয়।

প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

এসময় প্রধান অতিথি বলেন, “খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে তরুণ প্রজন্মকে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলা সম্ভব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত ক্রীড়া পরিষদ, বান্দরবানের সভাপতি আজহারুল ইসলাম বাবুল এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, বান্দরবানের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা, বান্দরবান পার্বত্য জেলা মো. রেজাউল করিম। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট