রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবানে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় ৮০ বছর বয়সী বৃদ্ধের লিখিত আবেদন মাতারবাড়ীতে বিএনপি নেতা রফিকুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভায় মানুষের ঢল উখিয়ায় ‘ইংলিশ অলিম্পিয়াড ২০২৬’-এ তুমব্রু উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর সিলভারও ব্রোঞ্জ অর্জন মহেশখালীতে শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: সালাম মেম্বারসহ গ্রেপ্তার-৪ মহেশখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন Is Haha Spin casino betrouwbaar? Online casino spelen bij een betrouwbare aanbieder মাতারবাড়ীতে চেয়ারম্যান পদ ঘিরে তৎপরতা, তরুণ প্রজন্মের সঙ্গে রফিকুল ইসলামের মতবিনিময় কয়লার রাজ্যে এবার সূর্যের বিদ্যুৎ: মাতারবাড়ীতে সরকারের ৭০মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্রের উদ্যোগ উন্নয়নের জন্য জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ পেতে কক্সবাজারে দৌড়ঝাঁপ; মহেশখালীতে এলএ অফিস স্থাপনের দাবি

পরীক্ষার্থীদের পাশে মহেশখালী উপজেলা ছাত্রদল: তথ্য সহায়তা ডেক্স, শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৩৫৬ বার পড়া হয়েছে

গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী (কক্সবাজার):: মহেশখালীতে উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষার্থীদের সহযোগিতায় মানবিক ও শিক্ষাবান্ধব কর্মসূচি পালন করেছে মহেশখালী উপজেলা ছাত্রদল। পরীক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে তথ্য সহায়তা ডেক্স স্থাপন, শিক্ষা উপকরণ বিতরণ, বিশুদ্ধ ঠান্ডা খাবার পানি ও খাবার স্যালাইন সরবরাহসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। একই সঙ্গে পরীক্ষার্থীদের সাথে কেন্দ্রে আসা অভিভাবকদের সাথে থাকা ছোট শিশুদের মাঝে চকলেট ও হালকা খাবার বিতরণ করা হয়েছে। ০২ জুলাই বৃহস্পতিবার মহেশখালী কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ কর্মসূচির নেতৃত্ব দেন মহেশখালী উপজেলা ছাত্রদল নেতা মিজানুর রহমান। কর্মসূচিটি পরিচালিত হয় কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আতা উল্লাহ বোখারীর দিকনির্দেশনায়।

​সকাল থেকেই মহেশখালী কলেজ ক্যাম্পাসে পরীক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পরীক্ষা শুরুর আগে থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য প্রদান, পরীক্ষা কক্ষ শনাক্তকরণে সহায়তা এবং বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন। আয়োজক সূত্র জানায়, চলমান তীব্র গরম ও অতিরিক্ত ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষার্থীদের জন্য বিশুদ্ধ ঠান্ডা পানি ও খাবার স্যালাইনের বিশেষ ব্যবস্থা করা হয়। দূরদূরান্ত থেকে আসা পরীক্ষার্থীরা যাতে গরমের কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে না পড়ে, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি শিশুদের জন্য চকলেট ও খাবার বিতরণের মাধ্যমে অপেক্ষমাণ অভিভাবকদের মাঝেও একটি স্বস্তির পরিবেশ তৈরি হয়।

​এ বিষয়ে ছাত্রদল নেতা মিজানুর রহমান বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ এবং পরীক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ সময়ে তাদের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। তারা রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি মানবিক কার্যক্রমেও বিশ্বাস করেন এবং ভবিষ্যতেও শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ‘শিক্ষা, ঐক্য, প্রগতি’—এই মূলনীতিকে ধারণ করেই ছাত্রদল কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের সহযোগিতার মাধ্যমে একটি ইতিবাচক ও মানবিক সমাজ গঠনে তারা ভূমিকা রাখতে চান।

​এদিকে স্থানীয় অভিভাবক ও সচেতন মহল ছাত্রদলের এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন। তাদের মতে, রাজনৈতিক সংগঠনগুলোর এমন শিক্ষাবান্ধব ও জনকল্যাণমূলক কার্যক্রম সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং তরুণদের মাঝে সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি করে। দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচিতে মহেশখালী উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিলেন। সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এই কার্যক্রম সম্পন্ন হওয়ায় পরীক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ শুধু সহমর্মিতার উদাহরণই নয়, বরং দেশের রাজনীতিতে একটি ইতিবাচক ও সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট