রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবান সীমান্তে বিজিবির অভিযানে সন্দেহভাজন ৮ বাংলাদেশি আটক রোহিঙ্গাদের কথা শুনলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর উখিয়ার মাছকারিয়া বিলে পাখি শিকারের মহোৎসব, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক! উখিয়ার মাছকারিয়া বিলে পাখি শিকারের মহোৎসব, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক! সোনাদিয়া চ্যানেলে জেলেদের ওপর হামলা, নাছির মাঝির বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ বান্দরবানে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় ৮০ বছর বয়সী বৃদ্ধের লিখিত আবেদন মাতারবাড়ীতে বিএনপি নেতা রফিকুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভায় মানুষের ঢল উখিয়ায় ‘ইংলিশ অলিম্পিয়াড ২০২৬’-এ তুমব্রু উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর সিলভারও ব্রোঞ্জ অর্জন মহেশখালীতে শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: সালাম মেম্বারসহ গ্রেপ্তার-৪

রোহিঙ্গাদের কথা শুনলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

  • প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

উখিয়া প্রতিনিধি:: রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, জীবনযাত্রার পরিবর্তন, চলমান সমস্যা ও ভবিষ্যৎ প্রত্যাশা জানতে কক্সবাজারের উখিয়ার ক্যাম্প-৪ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

সোমবার (১৬ নভেম্বর) ক্যাম্প পরিদর্শনকালে তিনি রোহিঙ্গা কমিউনিটির নির্বাচিত প্রতিনিধি, মাঝি ও নারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তাদের জীবনযাত্রার পরিবর্তন, বর্তমান সমস্যা, ভবিষ্যৎ প্রত্যাশা ও পরিকল্পনার কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি।

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াসংশ্লিষ্ট ১১ সদস্যের কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে উপদেষ্টার এ সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ সময় নিজেদের সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন রোহিঙ্গা প্রতিনিধিরা।
পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবও মতবিনিময়ে যোগ দেন। তিনি বিভিন্ন ক্যাম্পে আশ্রয়ণসংক্রান্ত কার্যক্রম এবং চলমান মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন করেন। রোহিঙ্গা ক্যাম্পের বাস্তব পরিস্থিতি সরেজমিনে জানা এবং সংশ্লিষ্টদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মধ্য দিয়ে এ সফর অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট