রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবান সীমান্তে বিজিবির অভিযানে সন্দেহভাজন ৮ বাংলাদেশি আটক রোহিঙ্গাদের কথা শুনলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর উখিয়ার মাছকারিয়া বিলে পাখি শিকারের মহোৎসব, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক! উখিয়ার মাছকারিয়া বিলে পাখি শিকারের মহোৎসব, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক! সোনাদিয়া চ্যানেলে জেলেদের ওপর হামলা, নাছির মাঝির বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ বান্দরবানে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় ৮০ বছর বয়সী বৃদ্ধের লিখিত আবেদন মাতারবাড়ীতে বিএনপি নেতা রফিকুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভায় মানুষের ঢল উখিয়ায় ‘ইংলিশ অলিম্পিয়াড ২০২৬’-এ তুমব্রু উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর সিলভারও ব্রোঞ্জ অর্জন মহেশখালীতে শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: সালাম মেম্বারসহ গ্রেপ্তার-৪

বান্দরবানে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় ৮০ বছর বয়সী বৃদ্ধের লিখিত আবেদন

  • প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

বান্দরবান বিশেষ প্রতিনিধি: বান্দরবানের রেইছা এলাকায় জমি জোরপূর্বক দখল, অবৈধভাবে বেড়া নির্মাণ, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। নিজের ও পরিবারের নিরাপত্তা এবং জমির অধিকার ফিরে পেতে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ৮০ বছর বয়সী আব্দুর রহিম চৌধুরী।

গত ১২ অক্টোবর ২০২৬ তারিখে দায়ের করা অভিযোগপত্র সূত্রে জানা যায়, আব্দুর রহিম চৌধুরী বান্দরবান সদর থানাধীন ৩১৩ নম্বর বান্দরবান মৌজার ১২০ নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত ১ম ও ৩য় শ্রেণির মোট ০.২৭ একর জমির মালিক। জমিগুলো ১৫৩৯, ১৬৯১ ও ১৬৯২ নম্বর দাগে অবস্থিত। এর মধ্যে তিনি নুর বশরের কাছে তিন গণ্ডা জমি বিক্রি করেন।

অভিযোগকারীর দাবি, বিক্রিত জমি যথাযথভাবে পরিমাপ করে সীমানা নির্ধারণের আগেই ক্রেতাপক্ষ সেখানে টিনের ঘর নির্মাণ করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলে ২০২৫ সালের ২০ মে বান্দরবান সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৮৪৯) করা হয়। পরে উভয় পক্ষের মধ্যে আপস-মীমাংসা হয়। আপসনামা অনুযায়ী, ক্রয়কৃত জমির বাইরে অতিরিক্ত কোনো জায়গা দখল না করা এবং নতুন করে বিরোধে না জড়ানোর বিষয়ে সমঝোতা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আব্দুর রহিম চৌধুরী অভিযোগ করেন, বিক্রিত জমির পাশে তাঁর মালিকানাধীন কিছু খালি জায়গা রয়েছে। তিনি আইনানুগভাবে ওই জমি বিক্রির প্রস্তাব দিলেও অভিযুক্তরা কোনো আলোচনা বা সম্মতি ছাড়াই সেখানে জোরপূর্বক বেড়া নির্মাণ করে জায়গাটি দখলে রেখেছেন।

এদিকে স্থানীয় বাসিন্দা মো. হাসানের বক্তব্য অনুযায়ী, সংশ্লিষ্ট চার গণ্ডি জায়গা ক্রয়ের বিষয়ে জমির মালিক আব্দুর রহিম চৌধুরীকে নগদ পাঁচ লাখ টাকা বায়না দেওয়া হয়েছে। তবে জমি ক্রয়-বিক্রয় ও অর্থ লেনদেনের বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা রয়েছে।
অন্যদিকে, অভিযোগে ১ নম্বর অভিযুক্তের নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। অভিযোগকারীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই ব্যক্তি রোহিঙ্গা নাগরিক হওয়া সত্ত্বেও মিথ্যা তথ্য ও অর্থের বিনিময়ে বাংলাদেশের ভোটার হয়েছেন। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট সরকারি নথিপত্র ও কর্তৃপক্ষের বক্তব্যের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া প্রয়োজন।
অভিযোগে আরও বলা হয়, জমির বিষয়ে জানতে ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা আব্দুর রহিম চৌধুরীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেন। ভবিষ্যতে ওই জমিতে প্রবেশ করলে মারধর এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

৮০ বছর বয়সী আব্দুর রহিম চৌধুরী জানান, জমি নিয়ে বিরোধ ও অভিযুক্তদের হুমকির কারণে তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিজের জমির অধিকার রক্ষা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

লিখিত অভিযোগে ঘটনাটি সরেজমিনে তদন্ত, জমির প্রকৃত মালিকানা ও সীমানা যাচাই, অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বান্দরবান সদর থানার ওসির কাছে আবেদন জানিয়েছেন তিনি।

তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য এবং বান্দরবান সদর থানা পুলিশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট