মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

বান্দরবানে আইনগত সহায়তা কার্যক্রমে নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে

মুহাম্মদ আলী, বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানে আইনগত সহায়তা প্রদান কার্যক্রমে স্থানীয় নাগরিক সমাজ সংগঠন সমূহের অর্ন্তভূক্তিকরণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে বান্দরবানের জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট( ব্লাস্ট) এবং বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) এর আয়োজেনে একশন এইড বাংলাদেশ এবং ইউরোপীয়ান ইউনিয়নের সহযোগিতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ জামিউল হায়দার।

সভায় আরো উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজ উদ্দিন ইকবাল, বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দাউদ হোসেন, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা লিগ্যাল এইড অফিসার (সিভিল জজ) আয়েশা সিদ্দিকা আয়মন, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াহিদা নাসরিন,( ব্লাস্ট) এর পরিচালক (আইন) মোঃ বরকত আলী, লিগ্যাল স্পেশালিস্ট এ্যাড: রবিউল হোসেন, বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) এর নির্বাহী পরিচালক হ্লাসিং নু, প্রোগ্রাম অফিসার ক্যবা থোয়াই সহ সুশীল সমাজের প্রতিনিধি ও আইনজীবিরা।

এসময় বক্তারা বলেন, পার্বত্য জেলা বান্দরবানের পিছিয়ে পড়া জনগোষ্ঠিরা আদালতে আসতে ভয় পায় তাই তাদেরকে সরকারের জেলা লিগ্যাল এইড অফিসের বেশি বেশি ধারনা দিতে হবে এবং নারী ও শিশুদের পক্ষে বা যারা গরিব ও অসহায় ব্যাক্তিদের জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিভিন্ন সহযোগিতা দেওয়া হয় সেই সর্ম্পকে ধারনা দিতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট