মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

নির্বাচন ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যমের দায়িত্ব ও ভূমিকা নিয়ে বান্দরবানে কর্মশালা

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

মুহাম্মদ আলী,বান্দরবান প্রতিনিধি:: বর্তমান সরকারের নির্বাচন ইশতেহার বাস্তবায়ন, উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক প্রচার এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরতে বান্দরবানে দিনব্যাপী গণমাধ্যমকর্মীদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) বান্দরবান প্রেসক্লাবের সম্মেলন কক্ষে তথ্য অধিদপ্তরের উদ্যোগে শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।
এতে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্স্যুয়ালি যুক্ত হয়ে কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম, উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তার, তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য অফিসার মো.মনিরুজ্জামান খান, তথ্য অধিদপ্তরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা খাদিজা আক্তার,এছাও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু ও সাধারণ সম্পাদক এন. এ. জাকির প্রমুখ।

বক্তারা বলেন, গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়; বরং রাষ্ট্র, সরকার ও জনগণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সাংবাদিকতার মাধ্যমে সরকারের উন্নয়ন কার্যক্রম যেমন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব, তেমনি গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধেও গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে।

কর্মশালার বিভিন্ন অধিবেশনে সরকারের নির্বাচন ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি, তথ্য অধিদপ্তরের কার্যক্রম, তথ্য অধিকার আইন, উন্নয়ন যোগাযোগ, তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং), সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য মোকাবিলা এবং সমসাময়িক গণমাধ্যমের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা ও উপস্থাপনা করা হয়।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা, নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে সঠিক তথ্য দ্রুত জনগণের কাছে পৌঁছে দিতে হবে। এতে একদিকে যেমন জনগণের আস্থা সুদৃঢ় হবে, অন্যদিকে দেশের উন্নয়ন অগ্রযাত্রা সম্পর্কে ইতিবাচক সচেতনতা সৃষ্টি হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট