মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

মিথ্যা তথ্য ছড়িয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে: সংবাদ সম্মেলনে বান্দরবান সিভিল সার্জন

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

মুহাম্মদ আলী, বান্দরবান প্রতিনিধি:: বান্দরবান সদর হাসপাতালে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে অনিয়মের অভিযোগকে ভিত্তিহীন দাবি করে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বান্দরবানের সিভিল সার্জন ডা. মো. শাহীন হোসেন চৌধুরী।

রবিবার (৬ জুলাই) বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, টেন্ডারে সুবিধা না পেয়ে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করছে। তিনি জানান, এবার প্রথমবারের মতো ই-জিপি পদ্ধতিতে টেন্ডার সম্পন্ন হয়েছে এবং পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে পরিচালিত হয়েছে।

বিল উত্তোলনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বরাদ্দ ফেরত যাওয়ার আশঙ্কায় বিল প্রস্তুত করা হলেও ঠিকাদারকে এখনো কোনো অর্থ পরিশোধ করা হয়নি। প্রায় ৯৫ শতাংশ ওষুধ ও সরঞ্জাম ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে।

এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান এমএসএম হেলথ কেয়ারের প্রতিনিধি আবু জাহিদও চার কোটি টাকার বিল উত্তোলনের অভিযোগ অস্বীকার করে বলেন, কাজ শেষ হওয়ার আগে বিল উত্তোলনের সুযোগ নেই।

অন্যদিকে অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক ও পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম জানান, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। নিরপেক্ষ তদন্ত শেষে দ্রুত প্রতিবেদন দাখিল করা হবে। এছাড়া তদন্তকালে সিভিল সার্জন সহযোগিতা করেননি,এমন প্রচারণারও কোনো সত্যতা নেই বলে তিনি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট