মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে বান্দরবানে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি:: জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলায় কমিউনিটি পর্যায়ে পুলিশি সেবা জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বান্দরবান সদর থানা পুলিশের আয়োজনে এবং ইউএনএফপিএ (UNFPA)-এর সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারী ও শিশুদের প্রতি যেকোনো ধরনের সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দ্রুত আইনি সহায়তা প্রদান করতে বাংলাদেশ পুলিশ সর্বদা আন্তরিক ও প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক মূল্যবোধ জাগ্রত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে, বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ এবং UNFPA-এর প্রতিনিধি টি মতি খিয়াং।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চu, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, বান্দরবান পৌর বিএনপির সাবেক সভাপতি মো. নাসির উদ্দিন চৌধুরী, বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমতাজ উদ্দীন, বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, সিনিয়র শিক্ষক মো. আবু তৈয়ব, সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা, সাংবাদিক মুহাম্মদ আলী, পৌর বিএনপি নেতা মো. নজরুল ইসলাম, মো. মহিউদ্দিন, মো. জসিম উদ্দিন এবং পশ্চিম বালাঘাটা এলাকার সমাজ প্রতিনিধি মো. আবু তৈয়বসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

​সভায় বক্তারা জেন্ডারভিত্তিক সহিংসতার কারণ, কিশোর গ্যাং, মাদক ও ইভটিজিং প্রতিরোধে করণীয়, নারী ও শিশু সুরক্ষা, কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা এবং ভুক্তভোগীদের জন্য সহজলভ্য পুলিশি সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি এবং সহিংসতামুক্ত পরিবেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেওয়া হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা জেন্ডারভিত্তিক সহিংসতা, মাদক ও ইভটিজিং প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা সৃষ্টি এবং সমাজে শান্তি, নিরাপত্তা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট