শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালী: সম্ভাবনার দ্বীপ থেকে কৌশলগত অর্থনৈতিক হাবে উত্তরণের গল্প উন্নয়নের মহাযজ্ঞে কতটা বদলেছে মানুষের জীবন? মহেশখালীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত উদীয়মান প্রতিভা ইয়াসার আহমদ জীমের অকাল প্রয়াণে মহেশখালীজুড়ে শোক;  দুর্ঘটনার কারণ অনুসন্ধানের দাবি! মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুঃ পরিবারের দাবি পিটিয়ে হত্যা,তদন্তে পুলিশ! উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শিশু অপহরণ: আরও তিনজন গ্রেপ্তার উখিয়ায় র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক শিক্ষার্থীদের পাশে পুলিশ: নেতিবাচক ধারণা ভাঙতে কক্সবাজারে পুলিশ সুপারের ব্যতিক্রমী উদ্যোগ! প্রতিশ্রুতি মিলেছে,মূল্য মেলেনি, মন্ত্রী-এমপির আশ্বাসের পরও বাড়েনি লবণের দাম, সংকটে হাজারো প্রান্তিক চাষী! মানবিকতার আড়ালে স্বার্থের বাণিজ্য: দুর্যোগ আর অসহায়ত্বকে পুঁজি করার উৎসব! অনলাইন শপ Optiluxbd-এর প্রতারণা: লটারিতে জেতা বাইক ১ বছরেও পাননি রোহিঙ্গা যুবক একারাম

টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ সিএনজি চালক আটক

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

এম.এ রহমান সীমান্ত:: কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মোবারক নামে এক মাদক কারবারিকে আটক করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়। গত ১০ জুলাই বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোবারক ওই এলাকার সৈয়দের পুত্র।

​র‌্যাব সূত্রে জানা যায়, জাদিমুরা বাজার এলাকা থেকে ইয়াবার একটি বড় চালান সিএনজিযোগে টেকনাফের দিকে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ঊর্ধ্বমহলকে অবহিত করে অভিযানে নামে র‌্যাব। বিকেল ৫:৪৫ ঘটিকায় টেকনাফ থানাধীন সদর ইউপির ৯ নং ওয়ার্ডের বরইতলীস্থ সিপিসি-১ র‌্যাব ক্যাম্পের সামনের পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। এরপর ৫:৫৫ ঘটিকার সময় জাদিমুরার দিক থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে সিগন্যাল দিয়ে থামানো হয় এবং গাড়িটি তল্লাশি করে চালক মোঃ মোবারককে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।

​বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাব মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। সীমান্তবর্তী কক্সবাজার অঞ্চলে সক্রিয় মাদক সিন্ডিকেট নির্মূলে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ ইয়াবা সমাজে ছড়িয়ে পড়ার আগেই জব্দ করা সম্ভব হয়েছে এবং মাদক চোরাচালানের মূল হোতাদের আইনের আওতায় আনতে র‌্যাবের চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

​তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট