সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবান সীমান্তে বিজিবির অভিযানে সন্দেহভাজন ৮ বাংলাদেশি আটক রোহিঙ্গাদের কথা শুনলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর উখিয়ার মাছকারিয়া বিলে পাখি শিকারের মহোৎসব, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক! উখিয়ার মাছকারিয়া বিলে পাখি শিকারের মহোৎসব, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক! সোনাদিয়া চ্যানেলে জেলেদের ওপর হামলা, নাছির মাঝির বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ বান্দরবানে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় ৮০ বছর বয়সী বৃদ্ধের লিখিত আবেদন মাতারবাড়ীতে বিএনপি নেতা রফিকুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভায় মানুষের ঢল উখিয়ায় ‘ইংলিশ অলিম্পিয়াড ২০২৬’-এ তুমব্রু উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর সিলভারও ব্রোঞ্জ অর্জন মহেশখালীতে শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: সালাম মেম্বারসহ গ্রেপ্তার-৪

মহেশখালীতে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২৬৬ বার পড়া হয়েছে

সরওয়ার কামাল,মহেশখালী:: মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে টানা অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ও দুর্ভোগে পড়া অসহায় পরিবারের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৮ জুলাই সকালে

খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার আমীর অধ্যক্ষ নুর মোহাম্মদ আনোয়ারী, কক্সবাজার জেলা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ জাকের হোসাইন, মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার আমীর মাষ্টার শামীম ইকবাল, কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি কামরুল ইসলাম ও মোহাম্মদ আলমগীর সহ সংগঠনের নেতৃবৃন্দগন। প্রধান অতিথি বলেন, “দুর্যোগ ও দুর্যোগ-পরবর্তী সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো জামায়াতে ইসলামীর নৈতিক ও মানবিক দায়িত্ব। মানবকল্যাণে আমাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এ সময় জেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ, কুতুবজোম ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণে অংশ নেন।

খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়রাও এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কুতুবজোম ইউনিয়ন শাখার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট