মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

আকাশচুম্বী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জরুরি সহায়তা কার্যক্রম বাস্তবায়নে বান্দরবানে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:: সাম্প্রতিক আকাশচুম্বী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বান্দরবানে “Flood Emergency Response in Bandarban 2026” শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বান্দরবান সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও বান্দরবান পৌরসভার পৌর প্রশাসক এস এম মনজুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।

সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বান্দরবান এরিয়ার সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার। এসময় উপস্থিত ছিলেন গ্রাউসের উপনির্বাহী পরিচালক চিন্ময় মুরুং, প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা,গ্রাউস প্রতিনিধি সোনিয়া আফরোজ’সহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

সভায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য বাস্তবায়নাধীন “Flood Emergency Response in Bandarban 2026” প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম, উপকারভোগী নির্বাচন, সহায়তা বিতরণ পদ্ধতি এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব এবং দ্রুত পুনর্বাসন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রকল্পটির মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে প্রয়োজনীয় মানবিক সহায়তা দ্রুত পৌঁছে দেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট