মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

বান্দরবান সদর উপজেলায় ওএমএসের চাল বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:: বান্দরবান সদর উপজেলায় নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করতে সরকারের ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন ৩০০ নম্বর আসনের সংসদ সদস্য জনাব সাচিং প্রু জেরী।

(১৯জুলাই) রবিবার সদর উপজেলার রেইচা ও চেমি ডলুপাড়ায় পৃথকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

সাচিং প্রু জেরী বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে স্বল্পমূল্যে খাদ্যশস্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ওএমএস কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি সুষ্ঠু ও স্বচ্ছভাবে চাল বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, ৩নং বান্দরবান সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অংসাহ্লা মারমা, ৩নং বান্দরবান সদর ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, বান্দরবান সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক প্যানেল চেয়ারম্যান মো.জসিম উদ্দিন, সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয় বাসিন্দারা জানান, ওএমএস কর্মসূচির মাধ্যমে স্বল্পমূল্যে চাল সংগ্রহের সুযোগ পেয়ে তারা উপকৃত হচ্ছেন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট