মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

এনজিওগুলোর ঋণের কিস্তি আদায়ে ৩ মাস স্থগিতের সিদ্ধান্ত বাস্তবায়নে বান্দরবানে বিশেষ সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

মুহাম্মদ আলী,বান্দরবান প্রতিনিধি:: বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এনজিও বিষয়ক এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টায় জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

সভায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ঋণের কিস্তি আদায়ে তিন মাস স্থগিত রাখার বিষয়ে এনজিওগুলোর করণীয়, কার্যকর বাস্তবায়ন, বন্যা-পরবর্তী ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, এক্সিকিউটিভ অফিসার মুহাম্মদ আবুল মনসুর, জেলা প্রশাসকের প্রতিনিধি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতন্য রাজবংশী,পুলিশ সুপারের প্রতিনিধি সহকারী পরিদর্শক বাতেন,জেলা পরিষদের সদস্য লাল জার লম বম,মোহাম্মদ সাইফুল ইসলাম,অ্যাডভোকেট উকাথোয়াই মারমা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা।

সভাপতির বক্তব্যে অধ্যাপক থানজামা লুসাই বলেন,”যেকোনো দুর্যোগ বা চ্যালেঞ্জ এককভাবে মোকাবিলা করা সম্ভব নয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে জনগণের জন্য কার্যকর সেবা নিশ্চিত করা সম্ভব।”

চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। এ সময় এনজিও প্রতিনিধিরা বন্যাদুর্গত মানুষের জন্য পরিচালিত ত্রাণ কার্যক্রমের তথ্য তুলে ধরেন এবং সাংবাদিকরা ঋণ কার্যক্রম ও ত্রাণ বিতরণে স্বচ্ছতা ও সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

সভায় জানানো হয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি-এর প্রস্তাবনার প্রেক্ষিতে বন্যায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ঋণের কিস্তি আদায়ে তিন মাস স্থগিত রাখার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ উদ্যোগের জন্য তাঁর প্রতি বান্দরবানবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট