মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

বান্দরবানে খাদিজাতুল কুবরা (রা.) আদর্শ মাদ্রাসায় পুরস্কার বিতরণী ও দস্তারবন্দী অনুষ্ঠান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:: বান্দরবানের খাদিজাতুল কুবরা (রা.) আদর্শ মাদ্রাসা ও হিফজখানার উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জুলাই) মাদ্রাসা প্রাঙ্গণে বার্ষিক পুরস্কার বিতরণী ও দস্তারবন্দী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কাশেম সওদাগর।প্রধান অতিথি ছিলেন এস. এম. মনজুরুল হক, প্রশাসক,বান্দরবান পৌরসভা। প্রধান আলোচক ছিলেন মাওলানা আব্দুল্লাহ আল মাসুূদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা এমদাদুল্লাহ, মুহাম্মদ নাছির উদ্দিন ও আবদুল মাবুদ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার পরিচালক মুহাম্মদ এখলাছুল হক আল-হুসাইন।

বক্তারা বলেন, পবিত্র কুরআনের শিক্ষা ও ইসলামী আদর্শে আলোকিত প্রজন্ম গড়ে তুলতে মাদ্রাসাগুলোর ভূমিকা অপরিসীম।

আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসনের সমন্বয়ে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের দস্তারবন্দী এবং দেশ,জাতি ও মুসলিম উম্মাহর শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট