শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন Is Haha Spin casino betrouwbaar? Online casino spelen bij een betrouwbare aanbieder মাতারবাড়ীতে চেয়ারম্যান পদ ঘিরে তৎপরতা, তরুণ প্রজন্মের সঙ্গে রফিকুল ইসলামের মতবিনিময় কয়লার রাজ্যে এবার সূর্যের বিদ্যুৎ: মাতারবাড়ীতে সরকারের ৭০মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্রের উদ্যোগ উন্নয়নের জন্য জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ পেতে কক্সবাজারে দৌড়ঝাঁপ; মহেশখালীতে এলএ অফিস স্থাপনের দাবি বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫৫ পরিবারের মাঝে ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউসের ত্রাণ বিতরণ মহেশখালীতে পুলিশের সঙ্গে গুলিবিনিময়, এলজিসহ গ্রেপ্তার ১১ মামলার আসামি মেয়াদোত্তীর্ণ তিন ইউপিতে প্রশাসক নিয়োগ, মহেশখালীতে স্থানীয় সরকার ব্যবস্থায় নতুন অধ্যায় ভাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে: ইউএনও মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র, ইয়াবা ও হত্যাচেষ্টার মামলায় ৯ পরোয়ানাভুক্ত সালাউদ্দিন চট্টগ্রামের খুলশী থেকে গ্রেপ্তার

কক্সবাজারে বনখেকোদের হামলায় রেঞ্জ কর্মকর্তাসহ ৫জন আহত

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২৯২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক, কক্সবাজার:: কক্সবাজারের রামুতে সংরক্ষিত বনভূমি দখল করে রোপিত পানের বরজ উচ্ছেদ অভিযান গিয়ে স্থানীয় বিএনপি নেতার নেতৃত্বে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন রেঞ্জ কর্মকর্তাসহ পাঁচ বনকর্মী। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বন বিভাগের কর্মকর্তারা জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, রামুর পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা শরীফুল আলম, বনরক্ষী হুমায়ুন কবির, বাগান মালি সাইদুল ইসলাম, কর্মচারী মো. সাজিদ এবং ইমার্জেন্সি রেসপন্স টিম (ইআরটি) সদস্য মিজানুর রহমান।

আহত রেঞ্জ কর্মকর্তা শরীফুল আলম বলেন, সংরক্ষিত বনভূমি দখল করে পানের বরজ নির্মাণের অভিযোগে অভিযান পরিচালনা করা হচ্ছিল। এ সময় স্থানীয় বিএনপি নেতা জসিম উদ্দিন, নাজির হোসেন ও সাহাব উদ্দিনের নেতৃত্বে শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বনকর্মীদের ওপর হামলা চালায়। এতে তিনি নিজেসহ পাঁচজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

তথ্য সূত্রে পাওয়া ‘পট পরিবর্তনের পরে দক্ষিণ মিঠাছড়িতে পাহাড় কেটে মাটি পাচার, বালুপাচার,বনেরগাছ পাচার ও বনভূমি দখলে সক্রিয় হয়ে উঠেছে একটি প্রভাবশালী সিন্ডিকেট।তাদের ছত্রছায়ায় বন অপরাধীদের দৌরাত্ম্য থামাতে পারছে না জনবল সংকটে থাকা বন বিভাগ।এই সিন্ডিকেট দলীয় প্রভাব কাটিয়ে পাহাড় কেটে মাটি ও বালু পাচার,বনায়নের গাছ পাচারসহ বনভূমি দখল করে স্থাপনা নির্মাণ করে যাচ্ছে।

চিকিৎসকদের বরাত দিয়ে ঝিলংজা বিট কর্মকর্তা কামরুজ্জামান শোভন বলেন, আহতদের মধ্যে ৩ জনের ব্যাপক জখম হয়েছে। তাদের মধ্যে রেঞ্জ কর্মকর্তার মাথায় ৯টি সেলাই করা হয়েছে। অন্য দুইজনের ৩ টি করে সেলাই দেয়া হয়েছে। বাকিদের শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়েছে।

কক্সবাজার রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পাশাপাশি হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিকেলের মধ্যে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

জানতে চাইলে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, আমি ইতিমধ্যে ঘটনাটি সম্পর্কে অবহিত হয়েছে। এ ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে। যদিও এখনো পযন্ত বনবিভাগের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে যত বড়ই ক্ষমতাধর ব্যক্তি হোক, তাদের আইনের আওতায় আনা হবে।

এদিকে দায়িত্ব পালনরত বনকর্মীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)। সংগঠনটির এক বিবৃতিতে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত বনকর্মীদের নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট