মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

বান্দরবানে ড্রাগন ফল চাষে কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

মুহাম্মদ আলী, বান্দরবান প্রতিনিধি:: বান্দরবান পার্বত্য জেলার কৃষকদের আধুনিক ও বাণিজ্যিক ড্রাগন ফল চাষে উদ্বুদ্ধ করতে দুই দিনব্যাপী “ড্রাগন ফল চাষ (Dragon Fruit Cultivation)” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

২৬-২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে টংকাবতী ইউনিয়নের পিএফএ-০৪ এলাকায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণের আয়োজন করে গ্রাউস (GRAUS) বান্দরবান সদর এরিয়া প্রোগ্রাম,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায়। কারিগরি সহযোগিতা প্রদান করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা।

প্রথম দিনের প্রশিক্ষণে স্বাগত বক্তব্য ও উপস্থাপনা করেন গ্রাউসের জুনিয়র কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার হ্লাসুই মং মারমা। প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন হিম্যানেটরিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মং মং সিং মারমা এবং কৃষিবিদ তোহিক আহমেদ নূর, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা।

দ্বিতীয় দিনের প্রশিক্ষণেও উপস্থাপনা করেন হ্লাসুই মং মারমা। এদিন প্রশিক্ষক হিসেবে অংশ নেন হিম্যানেটরিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মং মং সিং মারমা,কৃষিবিদ আবু নাঈম মোহাম্মদ সাইফুদ্দিন, উপপরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা। এবং বান্দরবান জেলার বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ আলী।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের ড্রাগন ফলের আধুনিক চাষাবাদ, পরিচর্যা, রোগবালাই দমন,ফলন বৃদ্ধি এবং বাজারজাতকরণ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা প্রদান করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কৃষকদের আয় বৃদ্ধি, নিরাপদ ফল উৎপাদন এবং বাণিজ্যিক ফল চাষ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট