বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবান সীমান্তে বিজিবির অভিযানে সন্দেহভাজন ৮ বাংলাদেশি আটক রোহিঙ্গাদের কথা শুনলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর উখিয়ার মাছকারিয়া বিলে পাখি শিকারের মহোৎসব, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক! উখিয়ার মাছকারিয়া বিলে পাখি শিকারের মহোৎসব, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক! সোনাদিয়া চ্যানেলে জেলেদের ওপর হামলা, নাছির মাঝির বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ বান্দরবানে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় ৮০ বছর বয়সী বৃদ্ধের লিখিত আবেদন মাতারবাড়ীতে বিএনপি নেতা রফিকুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভায় মানুষের ঢল উখিয়ায় ‘ইংলিশ অলিম্পিয়াড ২০২৬’-এ তুমব্রু উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর সিলভারও ব্রোঞ্জ অর্জন মহেশখালীতে শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: সালাম মেম্বারসহ গ্রেপ্তার-৪

‎কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ের বৃক্ষ রোপনও বিতরণ কর্মসূচিতে ইউএনও

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১৫ বার পড়া হয়েছে

‎সরওয়ার কামাল, মহেশখালী:: উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ার প্রত্যয়ে মহেশখালী কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ে গাছের চারা রোপন ও বিতরণ কর্মসূচীতে মহেশখালীর ইউএনও মোঃ ইমরান মাহমুদ ডালিম।

‎মঙ্গলবার ১সেপ্টেম্বর সকালে কক্সবাজার মহেশখালী উপজেলার মধ্যবর্তীস্থানে অবস্থিত কালারমারছড়া উচ্চ বিদ্যালয় প্লানেটিয়ার্স ক্লাবের ব্যবস্থাপনায় বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), সবুজয়ান রক্ষায় আমরা(এমকে) ও ওয়াটারকিপার্স বাংলাদেশের উদ্যোগে চারা রোপণ ও ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। ওইসময় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধী গাছের প্রায় ৪শত চারা বিতরণ করা হয়।
‎
‎উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাহেদুর রহমান।
‎
‎উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, প্রধান শিক্ষক প্রিয়তোষ পাল, ধরা’র কো-অর্ডিনেটর ও সবুজয়ান রক্ষায় আমরা(এমকে) সদস্যসচিব মোহাম্মদ কাইছার হামিদ। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক বেলাল আহমদ, সিনিয়র সহকারী শিক্ষক রুহুল আমিন, সিনিয়র সহকারী শিক্ষক মৌলানা আবদুল হামিদ, প্লানেটিয়ার্স ক্লাবের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক রফিকুল ইসলাম। বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি সামশুল আলম রনি, অভিভাবক সদস্য সামশুল আলম ও তরুণ পরিবেশের সুচিন্তক অপূর্ব দেসহ প্লানেটিয়ার্স ক্লাবের সদস্য এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

‎চারা বিতরণকালে যত্নসহকারে রোপন এবং নিয়মিত পরিচর্যা ও পরিবর্ধন করার পরামর্শ দেন। রোপকৃত গাছের চারা’র পরিচর্যা ও মনিটরিংএ মাধ্যমে ০৩ জনকে পুরস্কার প্রদান করা হবে। চারা পেয়ে শিক্ষার্থীরা খুবই উচ্ছ্বসিত।
‎

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট