মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবান সীমান্তে বিজিবির অভিযানে সন্দেহভাজন ৮ বাংলাদেশি আটক রোহিঙ্গাদের কথা শুনলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর উখিয়ার মাছকারিয়া বিলে পাখি শিকারের মহোৎসব, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক! উখিয়ার মাছকারিয়া বিলে পাখি শিকারের মহোৎসব, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক! সোনাদিয়া চ্যানেলে জেলেদের ওপর হামলা, নাছির মাঝির বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ বান্দরবানে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় ৮০ বছর বয়সী বৃদ্ধের লিখিত আবেদন মাতারবাড়ীতে বিএনপি নেতা রফিকুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভায় মানুষের ঢল উখিয়ায় ‘ইংলিশ অলিম্পিয়াড ২০২৬’-এ তুমব্রু উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর সিলভারও ব্রোঞ্জ অর্জন মহেশখালীতে শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: সালাম মেম্বারসহ গ্রেপ্তার-৪

উখিয়া থানা পুলিশের অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ যুবদল নেতা বশর আটক

  • প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

এম. এ. রহমান সীমান্ত:: কক্সবাজারের উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ পালংখালী ইউনিয়ন যুবদলের ১১৫ নম্বর সদস্য ছৈয়দুল বশর ওরফে ছিয়ক বশরকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী জোড়া ব্রিজের পশ্চিম পাশে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছৈয়দুল বশর উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া এলাকার বাসিন্দা আব্দুস ছবুরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের দিক থেকে আসা একটি সন্দেহজনক ব্যাটারিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেন পুলিশ সদস্যরা। এ সময় চালকসহ তিনজন পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অটোরিকশার চালকের আসনের নিচে রাখা একটি সাদা বস্তা তল্লাশি করে পাঁচটি কার্টনে সংরক্ষিত ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেপ্তার ছৈয়দুল বশরের বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় পূর্বের পাঁচটি মামলা রয়েছে।

বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী জোড়া ব্রিজের পশ্চিম পাশে চেকপোস্ট বসিয়ে একটি সন্দেহজনক অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় ৫০ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুজন পালিয়ে যান। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

উখিয়া থানার ওসি মো. আতিকুর রহমান মজুমদার বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পূর্বের মামলার তথ্য যাচাই করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট