বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবান সীমান্তে বিজিবির অভিযানে সন্দেহভাজন ৮ বাংলাদেশি আটক রোহিঙ্গাদের কথা শুনলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর উখিয়ার মাছকারিয়া বিলে পাখি শিকারের মহোৎসব, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক! উখিয়ার মাছকারিয়া বিলে পাখি শিকারের মহোৎসব, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক! সোনাদিয়া চ্যানেলে জেলেদের ওপর হামলা, নাছির মাঝির বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ বান্দরবানে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় ৮০ বছর বয়সী বৃদ্ধের লিখিত আবেদন মাতারবাড়ীতে বিএনপি নেতা রফিকুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভায় মানুষের ঢল উখিয়ায় ‘ইংলিশ অলিম্পিয়াড ২০২৬’-এ তুমব্রু উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর সিলভারও ব্রোঞ্জ অর্জন মহেশখালীতে শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: সালাম মেম্বারসহ গ্রেপ্তার-৪

কয়লার রাজ্যে এবার সূর্যের বিদ্যুৎ: মাতারবাড়ীতে সরকারের ৭০মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্রের উদ্যোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২৩২ বার পড়া হয়েছে

গাজী মোহাম্মদ আবু তাহের| নিজস্ব প্রতিবেদক, মহেশখালী (কক্সবাজার):: কয়লার রাজ্যে এবার সূর্যের বিদ্যুৎ! মাতারবাড়ীতে সরকারের ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্রের উদ্যোগ ১৭১ একর অব্যবহৃত জমিতে ৬০৫ কোটি টাকার প্রকল্প; ডিপিপি পরিকল্পনা কমিশনে, ২০২৮ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য। একসময় কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের বিশাল কর্মযজ্ঞের কারণে দেশজুড়ে আলোচনায় আসে মহেশখালীর মাতারবাড়ী। এবার সেই মাতারবাড়ীতেই জীবাশ্ম জ্বালানির বাইরে পরিচ্ছন্ন জ্বালানির নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সীমানার ভেতরে পড়ে থাকা ১৭১ একর অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রায় ৬০৫ কোটি টাকা ব্যয়ের প্রস্তাবিত এ প্রকল্প বাস্তবায়িত হলে একই এলাকায় কয়লা ও সূর্যের আলো দুই উৎস থেকেই বিদ্যুৎ উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।জ্বালানি সংকট, আমদানিনির্ভরতা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর জাতীয় অঙ্গীকারের মধ্যে

মাতারবাড়ীর এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে নতুন করে জমি অধিগ্রহণ না করে বিদ্যমান অবকাঠামোর আওতায় থাকা অব্যবহৃত জমি কাজে লাগানোর পরিকল্পনা প্রকল্পটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। প্রস্তাবিত প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) ইতোমধ্যে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। ২০২৮ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে পরিকল্পনা কমিশনের মূল্যায়ন,অর্থায়ন নিশ্চিত করণ এবং চূড়ান্ত অনুমোদনের পরই শুরু হবে বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া। প্রকল্পটি বাস্তবায়িত হলে শুধু মাতারবাড়ীর বিদ্যুৎউৎপাদন ব্যবস্থায় বৈচিত্র্য আসবে না, জাতীয় গ্রিডে নবায়নযোগ্য বিদ্যুতের সরবরাহ বাড়ানোর ক্ষেত্রেও যুক্ত হবে নতুন সক্ষমতা। এখন প্রশ্ন পরিকল্পনা থেকে বাস্তবায়নে কত দ্রুত এগোতে পারে এই সৌরবিদ্যুৎ প্রকল্প, আর কতটা কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে মাতারবাড়ীর অব্যবহৃত জমি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট