বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় কুতুবজোমে পুলিশে হামলা: আসামি ছিনিয়ে নেওয়ার মামলায় বিএনপি নেতা কারাগারে উৎসবমুখর পরিবেশে মাতারবাড়ী পুরান বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হাসপাতালে স্যাম ইউনিটে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর মিনা চাকমার পড়াশোনার দায়িত্ব নিল মহালছড়ি সেনা জোন শান্তিনির্মাণ ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল প্রত্যাশা ফাউন্ডেশন মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ

বান্দরবানের প্রবীণ সাংবাদিক মূসা ফারুকীর রোগমুক্তি কামনায় কোট মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২২৫ বার পড়া হয়েছে

মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:: বান্দরবানের প্রবীণ সাংবাদিক মূসা ফারুকীর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় সাংবাদিক মুহাম্মদ আলীর আয়োজনে বান্দরবান কোর্ট জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৯ জুন,শুক্রবার বাদ জুমা আয়োজিত এ দোয়া মাহফিলে ইমাম, মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে মহান আল্লাহর দরবারে প্রবীণ সাংবাদিক মূসা ফারুকীর সুস্থতা,দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বান্দরবান কোর্ট জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ বদিউল আলম।

এ সময় উপস্থিত মুসল্লিরা তাঁর সুস্থতার জন্য মহান আল্লাহর রহমত কামনা করেন। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আয়োজক সাংবাদিক মুহাম্মদ আলী বলেন, “প্রবীণ সাংবাদিক মূসা ফারুকী একজন সৎ, বিনয়ী ও ভালো মনের অধিকারী সামাজিক ব্যক্তি। তাঁর দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়ার আহ্বান জানাচ্ছি।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট