মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় কুতুবজোমে পুলিশে হামলা: আসামি ছিনিয়ে নেওয়ার মামলায় বিএনপি নেতা কারাগারে উৎসবমুখর পরিবেশে মাতারবাড়ী পুরান বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হাসপাতালে স্যাম ইউনিটে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর মিনা চাকমার পড়াশোনার দায়িত্ব নিল মহালছড়ি সেনা জোন শান্তিনির্মাণ ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল প্রত্যাশা ফাউন্ডেশন মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ

মহেশখালীতে শ্রীরামচন্দ্রের অবমাননা ও মন্দিরে হামলার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২২৯ বার পড়া হয়েছে

সরওয়ার কামাল,মহেশখালী:: গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ধ্বংসের হুমকি এবং মহাবতার পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননার প্রতিবাদে মহেশখালী উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ই জুন সকাল ১১টায় মহেশখালী উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহেশখালী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহেশখালী উপজেলা শাখার সভাপতি শান্তি লাল নন্দী। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রতন কান্তি দে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহেশখালী পৌর শাখার সভাপতি রুপন কান্তি দে, সাধারণ সম্পাদক সমীর কান্তি দে এবং বাংলাদেশ হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ ঐক্য পরিষদ মহেশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক জুলন কান্তি দে-সহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা মহাবতার পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ধ্বংসের হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন। তারা এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বক্তারা বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থান বজায় রাখতে সকল সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন এবং উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট