মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবান সীমান্তে বিজিবির অভিযানে সন্দেহভাজন ৮ বাংলাদেশি আটক রোহিঙ্গাদের কথা শুনলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর উখিয়ার মাছকারিয়া বিলে পাখি শিকারের মহোৎসব, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক! উখিয়ার মাছকারিয়া বিলে পাখি শিকারের মহোৎসব, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক! সোনাদিয়া চ্যানেলে জেলেদের ওপর হামলা, নাছির মাঝির বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ বান্দরবানে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় ৮০ বছর বয়সী বৃদ্ধের লিখিত আবেদন মাতারবাড়ীতে বিএনপি নেতা রফিকুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভায় মানুষের ঢল উখিয়ায় ‘ইংলিশ অলিম্পিয়াড ২০২৬’-এ তুমব্রু উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর সিলভারও ব্রোঞ্জ অর্জন মহেশখালীতে শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: সালাম মেম্বারসহ গ্রেপ্তার-৪

প্রধানমন্ত্রীর ঘোষিত ৫ কোটি চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে সুয়ালক ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২৭৪ বার পড়া হয়েছে

মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:: গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত সারাদেশে ৫ কোটি চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

২৩জুন (মঙ্গলবার) সুয়ালক ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা।

এসময় উপস্থিত ছিলেন সুয়ালক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন, সুয়ালক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুবাইদা বেগম, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয়রা।

পরে ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ রক্ষায় চারা বিতরণ করা হয়। বক্তারা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট