মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেলেন শিল্পী তাহসান খান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে

এইচ.কে রফিক, উখিয়া অফিস প্রধান:: জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত, জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে তিনি উখিয়ার কুতুপালংয়ের ক্যাম্প-১ ইস্টে যান। সেখানে একটি কমিউনিটি সেন্টারে রোহিঙ্গা তরুণ-তরুণীদের সঙ্গে ফোকাস গ্রুপ আলোচনায় অংশ নেন এবং তাদের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা শোনেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান তাহসান খানের ক্যাম্প পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে তাহসান কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে রোহিঙ্গা সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে মতবিনিময় করবেন।

রোহিঙ্গা স্বেচ্ছাসেবক মনজুর আল হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসানের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে জানান, ক্যাম্প-১ ইস্টে অনুষ্ঠিত আলোচনায় রোহিঙ্গা সম্প্রদায়ের কল্যাণ, শিক্ষা, নিরাপত্তা এবং ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা, মতামত ও পরামর্শ তুলে ধরেন।

তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সরাসরি কথা বলা এবং তাদের কথা শোনার মাধ্যমে তাহসানের এ সফর আশার বার্তা বহন করছে। একই সঙ্গে এটি বাস্তুচ্যুত জনগোষ্ঠীর প্রতি সহমর্মিতা ও সমর্থনের বার্তাও জোরালো করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দিনব্যাপী সফরে তাহসান খান ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করবেন।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে নিপীড়নের মুখে বাস্তুচ্যুত হয়ে বর্তমানে ১২ লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি শরণার্থী শিবিরে বসবাস করছে। তাদের জন্য জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।

তাহসান খান ২০১৯ সাল থেকে রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা ও বাস্তবতা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে ইউএনএইচসিআরের বিভিন্ন কার্যক্রমে যুক্ত রয়েছেন। ২০২১ সালে তাকে সংস্থাটির শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট