মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

এনএসআই পরিচয়ে প্রতারণা: নাইক্ষ্যংছড়ির সাংবাদিকের লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, থানায় জিডি

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে এক সাংবাদিকের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রায় ১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক। এই ঘটনায় তিনি কক্সবাজারের রামু থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

​জিডি ও ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত ২ জুলাই আলীকদম উপজেলার হাতিরঝিরি সীমান্ত এলাকায় ৬৭ বিজিবি কর্তৃক আটককৃত গরু ও তেল নিলাম থেকে ক্রয় করে বিক্রির জন্য চকরিয়ায় নেওয়া হচ্ছে—এমন একটি সংবাদের সূত্র ধরে সাংবাদিক জয়নাল আবেদীনের সঙ্গে যোগাযোগ করে প্রতারক চক্রটি।

​প্রথমে সাংবাদিকের সম্বন্ধি মাওলানা আব্দুর রহিমের বন্ধু পরিচয়ে নিজেকে এনএসআই কর্মকর্তা ‘কামরুল’ দাবি করে ০১৭৮৩৬৮৫৩৮৫ নম্বর থেকে ফোন করা হয়। পরবর্তীতে তিনি মালামাল বহনকারী একটি কথিত গাড়ির চালকের নম্বর (০১৮১২২৮৯২০৫) দিয়ে যোগাযোগ করতে বলেন। ওই নম্বরে কথা হলে অপর প্রান্তের ব্যক্তি জানান, তিনি গরু ও তেল নিয়ে চকরিয়ার দিকে আসছেন।

​এর কিছুক্ষণ পর আবারও ফোন করে জানানো হয় যে, বিজিবি মালামালগুলো আটকে দিয়েছে এবং তা ছাড়াতে জরুরি ভিত্তিতে কিছু টাকার প্রয়োজন। এ সময় এনএসআই পরিচয়দানকারী ব্যক্তি ওই সাংবাদিককে আশ্বস্ত করে বলেন, তিনি নিজেই সীমান্তে অবস্থান করছেন এবং দ্রুত ঘটনাস্থলে আসছেন। আপাতত টাকা দিয়ে মালামাল ছাড়িয়ে নেওয়ার অনুরোধ করে তিনি বলেন, পরবর্তীতে মালামাল বিক্রি করে পুরো টাকা ফেরত দেওয়া হবে।

​সরকারি একটি সংস্থার কর্মকর্তা এবং পরিচিত ব্যক্তির সূত্র ব্যবহার করায় বিষয়টি বিশ্বাস করেন সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কু। তিনি কথিত বিজিবি সদস্য তোফাজ্জল নামে পরিচয়দানকারী এক ব্যক্তির ০১৩৪৯৮৬২৪৭১ নম্বরে চার দফায় মোবাইল ব্যাংকিং (নগদ) অ্যাপের মাধ্যমে সর্বমোট ১ লাখ ২শত ৫০ টাকা পাঠান। এই টাকাগুলো রামু উপজেলার গর্জনিয়া বাজারস্থ ইসলামিয়া লাইব্রেরির নগদ এজেন্টের মাধ্যম থেকে পাঠানো হয়।

​টাকা পাঠানোর পর প্রতারকরা তাকে চকরিয়ায় যেতে বলে। তবে চকরিয়ায় পৌঁছে তাদের দেওয়া সবকটি মোবাইল নম্বর বন্ধ পান তিনি। তখন তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং তাৎক্ষণিকভাবে রামু থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

​এই বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন টুক্কু বলেন, সরকারি সংস্থার পরিচয় এবং পরিচিত ব্যক্তির সূত্র ব্যবহার করে অত্যন্ত পরিকল্পিতভাবে আমার সঙ্গে এই প্রতারণা করা হয়েছে। আমি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

​সাধারণ ডায়েরির তদন্তকারী কর্মকর্তা ও গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর এএসআই মোঃ ইউনুছ জানান, সাধারণ ডায়েরির ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারকদের অবস্থান ও পরিচয় শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট