শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালী: সম্ভাবনার দ্বীপ থেকে কৌশলগত অর্থনৈতিক হাবে উত্তরণের গল্প উন্নয়নের মহাযজ্ঞে কতটা বদলেছে মানুষের জীবন? মহেশখালীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত উদীয়মান প্রতিভা ইয়াসার আহমদ জীমের অকাল প্রয়াণে মহেশখালীজুড়ে শোক;  দুর্ঘটনার কারণ অনুসন্ধানের দাবি! মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুঃ পরিবারের দাবি পিটিয়ে হত্যা,তদন্তে পুলিশ! উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শিশু অপহরণ: আরও তিনজন গ্রেপ্তার উখিয়ায় র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক শিক্ষার্থীদের পাশে পুলিশ: নেতিবাচক ধারণা ভাঙতে কক্সবাজারে পুলিশ সুপারের ব্যতিক্রমী উদ্যোগ! প্রতিশ্রুতি মিলেছে,মূল্য মেলেনি, মন্ত্রী-এমপির আশ্বাসের পরও বাড়েনি লবণের দাম, সংকটে হাজারো প্রান্তিক চাষী! মানবিকতার আড়ালে স্বার্থের বাণিজ্য: দুর্যোগ আর অসহায়ত্বকে পুঁজি করার উৎসব! অনলাইন শপ Optiluxbd-এর প্রতারণা: লটারিতে জেতা বাইক ১ বছরেও পাননি রোহিঙ্গা যুবক একারাম

কক্সবাজারে হত্যা মামলার পলাতক আসামি ‘মাস্টার শুক্কুর’ আটক

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

এম.এ রহমান সীমান্ত:: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে দীর্ঘদিনের পলাতক ও একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি মাস্টার শুক্কুর আলমকে আটক করেছে র‌্যাব-১৫। শুক্রবার রাতে ১-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের সি/৪ ব্লক (এফসিএন নম্বর: ১৫০৮৮২) থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত শুক্কুর আলম ওই ক্যাম্পের বাসিন্দা ইলিয়াস আলীর ছেলে।

​র‌্যাব জানায়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তিনি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে আত্মগোপন করে আসছিলেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল সেখানে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

​র‌্যাব-১৫ এর সহকারী মিডিয়া পরিচালক ও সহকারী পুলিশ সুপার আ.ম ফারুক আহমেদ এই অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমনে র‌্যাবের এ ধরনের চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট