মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

কক্সবাজারে র‍্যাব-১৫’র অভিযান:ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার এক নারী গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

এম. এ. রহমান সীমান্ত:: কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি ড্রামের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-১৫। সোমবার (গতকাল) বিকেলে পরিচালিত এ অভিযানে শাকিলা শারমিন রেশমী (২২) নামে এক নারীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত শাকিলা শারমিন রেশমী হাজিরপাড়া এলাকার মৃত আবুল কালামের মেয়ে এবং স্থানীয় কন্ঠশিল্পী মোহাম্মদ ইদ্রিস লাবিবের স্ত্রী। র‌্যাবের দাবি, অভিযানের সময় তার এক সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে হাজিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।অভিযানের একপর্যায়ে একটি ড্রামের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে শাকিলা শারমিন রেশমীকে গ্রেফতার করা হয়।র‌্যাব আরও জানায়, উদ্ধার করা ইয়াবার বাজারমূল্য কয়েক কোটি টাকা হতে পারে। এই চালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।এদিকে, ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মাদক পাচার ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট