মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

নাইক্ষ্যংছড়িতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:: উন্নত পল্লী সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায়  জাতীয় পল্লী উন্নয়ন দিবস’২৬ পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন,সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো:রবিউল হোসেন রকি। ঝাঁজমকপুর্ণ এ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন,মাঠ সংগঠক মোহাম্মদ ইউনুস।

প্রধান অতিথি বলেন,পল্লীর প্রতিটি পরতে পরতে উন্নয়নে সরকার নানা প্রকল্প ও কর্মসূচি হাতে নিয়েছে। পল্লী উন্নয়ন অফিস তারই অংশ হিসেবে ক্ষুদ্র ঋণ ও উদ্যোক্তা সৃষ্টি সহ পল্লীগ্রামের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তসহ অসহায়দের জন্যে কাজ করছে। তিনি আরো  বলেন,এ কাজ যেন সুচারু-স্বচ্ছ এবং সেবাধর্মী হয় এ কামনা তার। নচেৎ সরকারের উদ্দেশ্য ও লক্ষ্য বিফলে যাবে।

দিবসের অনুষ্ঠান শেষে ৩ জন উদ্যোক্তাকে ৪ লক্ষ টাকা ঋণ ও সমিতির ৫০ জন সদস্যেকে ২ টি করে ১০০ টি আম্রপালী ও বহেরা গাছের চারা তুলে দেন প্রধান অতিথি।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন,এলজিইডি প্রকৌশলী নজরুল ইসলাম ও প্রাণীসম্পদ অফিসের ছৈয়দ নুর সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পল্লী উন্নয়ন অফিসের   অর্ধশতাধিক উপকারভোগী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট