বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

মহেশখালীতে ভয়াবহ পাহাড়ধস: আটকা পড়া একাধিককে উদ্ধার, এক নারীর অবস্থা আশঙ্কাজনক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

সরওয়ার কামাল, মহেশখালী:: টানা অতি বৃষ্টির কারণে কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী জুমপাড়া এলাকায় ভয়াবহ পাহাড়ধসের ঘটনা ঘটেছে।

বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে আকস্মিক এ পাহাড়ধসে কয়েকটি বসতবাড়ি মাটিচাপা পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় নারী, পুরুষ ও শিশুসহ বেশ কয়েকজন ঘরের ভেতরে আটকা পড়েন।

আহতদের মধ্যে রয়েছেন নাছিমা (২২), তার স্বামী আফতাব (২৮), রোকসানা (২৪) এবং রোকসানা বেগম (৩৮)। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ধসের ঘটনায় আরও কয়েকজন নারী, পুরুষ ও শিশু আহত হয়েছেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মসজিদের মাইকে জরুরি ঘোষণা দেওয়া হয়। ঘোষণা শুনে আশপাশের শতাধিক মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে সম্মিলিতভাবে উদ্ধার অভিযান চালান। স্থানীয়দের সাহসী ও তাৎক্ষণিক উদ্যোগে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

স্থানীয় সূত্র জানায়, আহতদের মধ্যে এক নারীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে, টানা বর্ষণে পাহাড়ধসের ঝুঁকি আরও বেড়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসন, ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট